হবিগঞ্জের মাধবপুর-চুনারুঘাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক কোটি ছয় লাখ সাত হাজার ৪০০ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার বিকেলে মাধবপুরের সুরমা চা-বাগান এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সন্দেহজনক একটি ড্রাম ট্রাকে তল্লাশি চালায় বিজিবি। সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা ট্রাকটির বালির নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি তিন লাখ ৬২ হাজার ৪০০ টাকা।

এদিকে, শ্রীমঙ্গলের সিমাইলত এলাকায় শনিবার সকালে সিন্দুরখান বিওপির টহলদল ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। এর আগে চুনারুঘাটের গারোটিলা এলাকায় সাতছড়ি বিওপির অভিযানে ৯৬ বোতল মদ ও মাধবপুরের ২০ নম্বর চা-বাগান এলাকায় তেলিয়াপাড়া বিওপির অভিযানে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এসব মাদকের বাজারমূল্য দুই লাখ ৪৫ হাজার টাকা।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘সীমান্তে চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জব্দ পণ্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’

এ কাজে সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews