ত্রয়োদশ জাতীয় নির্বাচনের হাওয়া লেগেছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও। বিএনপি ও অন্যান্য দল থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে অনেকেই এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই জায়গা করে নিয়েছেন সংসদে।

বিএনপির মনোনয়ন পাওয়া ক্রীড়াবিদদের মধ্যে দুই তারকা ছিলেন সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও সাবেক গোলকিপার আমিনুল হক। সাবেক অধিনায়ক আমিনুল ঢাকা-১৬ থেকে জিততে পারেননি। তবে হাফিজ উদ্দিন ভোলা-৩ থেকে বাজিমাত করেছেন। তিনি ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট পেয়ে টিকিট কেটেছেন সংসদের।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক সময় ছিলেন ক্রীড়াঙ্গনের মানুষ। মোহামেডানের গভর্নিং বডির সাবেক এই সদস্য সচিব এবার ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত হয়েছেন। 

এবারের নির্বাচনের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন এক সময়। ঢাকা-৮ আসন থেকে জয়ী হওয়া এই সংসদ সদস্য ছিলেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী। এদিকে মোহামেডান গভর্নিং বডির সাবেক সদস্য সচিব মনিরুল হক চৌধুরী কুমিল্লা-৬ আসন থেকে জয়লাভ করেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ও ঢাকা আবাহনীর সাবেক পরিচালক আলী আসগর লবি খুলনা-৫ আসনে বাজিমাত করেছেন। তিনি হারিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে।

বিএনপির আলোচিত প্রার্থী এহছানুল হক মিলন একসময় ভলিবল খেলোয়াড় ছিলেন। তিনিও আসছেন সংসদে। চাঁদপুর-১ আসন থেকে ধানের শীষ নিয়ে জয় লাভ করেছেন তিনি।

এছাড়া কিশোরগঞ্জ-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন মোহামেডানের সাবেক সহ-সভাপতি শরিফুল আলম, নরসিংদী-১ আসন থেকে ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন এবং মুন্সীগঞ্জ-৩ আসন থেকে ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন জয় লাভ করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews