ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিটের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আনসারের এক সদস্যকেও গালাগাল করা হয়।
মারধরে আহত সাংবাদিকের নাম নুরুল ইসলাম (তানিম)। তিনি দৈনিক কালবেলার দোহার প্রতিনিধি। অভিযুক্ত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক। তিনি দোহার পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক। ঘটনার সময় স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।