জাতীয় দলে নেতৃত্ব দিয়েছেন। ঘরোয়া ফুটবলে খেলেছেন আবাহনী, মোহামেডান, শেখ রাসেল ও শেখ জামালের মতো বড় দলে। সেই তারকা ফুটবলার মামুনুল ইসলাম অবশেষে অবসরে যাচ্ছেন। ইচ্ছা ছিল মাঠ থেকেই জাতীয় দলকে বিদায় জানাবেন। নানা কারণে তা আর হতে পারেনি। তবে ঘরোয়া আসরের মাঠ থেকে বিদায় জানাবেন তিনি। ২ মে বসুন্ধরা কিংস অ্যারিনায় ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুখোমুখি হবে। সেই ম্যাচে ফর্টিসের পক্ষে খেলবেন তিনি। সম্ভবত নেতৃত্বও দেবেন। এটিই হবে ফুটবল ক্যারিয়ারে তাঁর শেষ ম্যাচ। এর আগে তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছিলেন চলতি মৌসুমেই ফুটবলের ইতি টানবেন। সেটিই বাস্তবায়িত হতে যাচ্ছে শনিবার।