স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশে বৃহস্পতিবার (৯ জুলাই) দাবানলে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিভিই এ তথ্য জানিয়েছে।

আন্দালুসিয়ার জরুরি পরিষেবা জানিয়েছে, মৃতদের পার্শ্ববর্তী বেদার পৌরসভার একটি ছোট গ্রামে পাওয়া গেছে, যাদের মধ্যে কয়েকজনকে আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়।

আন্দালুসিয়ার স্বাস্থ্য, প্রেসিডেন্সি ও জরুরি অবস্থা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী আন্তোনিও সানজ এই ঘটনাকে ‘মর্মান্তিক ঘটনা’ বলে অভিহিত করেছেন।

আগুন ছড়িয়ে পড়তে থাকায় কর্তৃপক্ষ এই অঞ্চলের দাবানল মোকাবেলা পরিকল্পনাকে জরুরি পর্যায়ে উন্নীত করেছে এবং একইসাথে স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট (ইউএমই) ১৫০ কর্মী মোতায়েন করেছে।

আগুন ও ঘন ধোঁয়ার কারণে প্রদেশের দু’টি প্রধান সড়কও বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণাঞ্চলীয় মালাগা প্রদেশে আরেকটি দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় এক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এটি এখনো সক্রিয় রয়েছে এবং প্রায় ১৮০ কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews