মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ট্রেন থেকে পড়ে এক তরুণ, সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থী এবং পাহাড়ের মাটি ধসে আরেক যুবকের প্রাণহানি ঘটে। 

বুধবার এসব ঘটনা জেলার বিভিন্ন এলাকায় ঘটে।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে হাফেজ জোবায়ের আহমদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। ভানুগাছ রেলওয়ে স্টেশনের ১৬৮ নম্বর ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত জোবায়ের কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ চেরাগ আলীর ছেলে। জিআরপি পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

এদিকে, রাজনগর উপজেলার উত্তরভাগ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় হুসাইন আহমেদ (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় উত্তরভাগ ইউনিয়নের মুটুকপুর গ্রামে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়।

অপরদিকে সদর উপজেলার আপার কালাবালা ইউনিয়নের আপারকাগাবালা গ্রামে নিজ বাড়ির পাশে মাটি ধসে এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য জিলু মিয়া।

বিডি প্রতিদিন/এআরএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews