২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার (১৩ এপ্রিল) দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, রাজ্যের পেকান নেনাস ডিপোতে আটক অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যেসব আটক অভিবাসী তাদের শাস্তি সম্পন্ন করেছেন, তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে মোট ১৭৫ জন বিভিন্ন দেশের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন, ইন্দোনেশিয়ার ১৩৬ জন, বাংলাদেশের ২৮ জন, ভারতের ৪, থাইল্যান্ডের ২, কম্বোডিয়ার ২, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও স্পেনের একজন করে মোট ৩ জন।

আটক হওয়া অভিবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), স্টুলাং লাউত ফেরি টার্মিনাল এবং পাসির গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়।

প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় বিমান বা যাতায়াত খরচ বিভিন্ন উৎস থেকে বহন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আটক অভিবাসীদের নিজস্ব সঞ্চয়, পরিবারের সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহযোগিতা।

প্রত্যাবাসিত সকল অভিবাসীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews