মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর থানাধীন উত্তর বালাশুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির নাম লাখু হাওলাদার (২৭)। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা।

আদালতের রায়ে তিনি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ)/৩০ ধারায় দায়ের করা মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর থানাধীন উত্তর বালাশুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেফতার হওয়া আসামি লাখু হাওলাদারকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews