ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে রয়েছে পাকিস্তান দল। তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন পাক ক্রিকেটাররা। তবে এই অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন পাকিস্তানের এক ক্রিকেটার।

সম্প্রতি দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের নির্দেশনা থাকা সত্ত্বেও প্রতিবাদ হিসেবে ওই ক্রিকেটার ক্ল্যারেন্স হাউজে যাননি।

দ্বিতীয় টেস্টে লর্ডসে ইংল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের স্কোয়াড থেকে বাদ পড়া সাত ক্রিকেটারকেও চার্লসের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। মোহাম্মদ আওয়াইজ জাফর, আমির জামাল, খুররম শাহজাদী ও আলী উসমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তবে আরও দুজন ক্রিকেটার সেখানে যেতে অনীহা প্রকাশ করেন। তাদের মধ্যে একজন শেষ পর্যন্ত প্রতিবাদ হিসেবে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।



অবশ্য অনুষ্ঠানে উপস্থিত থাকা ক্রিকেটারদের সঙ্গে চার্লসের সাক্ষাৎ ছিল সৌহার্দ্যপূর্ণ। হতাশাজনক টেস্ট সিরিজের মাঝেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের উৎসাহ দেন।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম চার্লসকে স্বাক্ষর করা একটি ব্যাট উপহার দেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভিও রাজাকে একটি উপহার দেন।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর পাকিস্তানের টেস্ট দলে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। তৃতীয় ও শেষ টেস্টের আগে প্রায় অর্ধেক স্কোয়াড বদলে ফেলা হয়েছে।

একই সঙ্গে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত দলে পাঁচজন আনক্যাপড ক্রিকেটারকে নেওয়া হয়েছে।

তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজল। নতুন পাঁচ ক্রিকেটার হলেন-আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া ও রাজাউল্লাহ।

আরটিভি/এসআর







আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে





আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews