বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। তিনি বলেন, নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশের পর পোলিং এজেন্টদের সই নেওয়ার কথা। কিন্তু সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ভোট চলাকালে সই নিয়েছেন। এ কারণে তাঁকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

খোন্দকার মাহমুদুল হাসান জানান, ধানের শীষ, লাঙ্গল ও ছাতা প্রতীকের পোলিং এজেন্টদের সই নেওয়া হয়েছিল।

জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা মো. ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি অসুস্থ মানুষ। ভুলবশত আগেই সই নেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে এ কাজ করিনি।’
ফরিদুল আলম জানান, ওই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার। বেলা দেড়টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews