জাতীয় দলকে আগেই বিদায় বলে দিলেও দুয়ারটা খোলাই রেখেছিলেন লুইস সুয়ারেস- বলেছিলেন, দলের প্রয়োজনে বিশ্বকাপে ফিরতে তিনি প্রস্তুত। কিন্তু তাকে প্রয়োজন হয়নি উরুগুয়ের। অভিজ্ঞ এই স্ট্রাইকারকে ছাড়াই বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মার্সেলো বিয়েলসা।

ডাক পাননি আরেক অভিজ্ঞ ফুটবলার নাহিতান নান্দেসও। ৩০ বছর বয়সী এই উইঙ্গার বিশ্বকাপ বাছাইপর্বের কয়েকটি ম্যাচে খেলেছিলেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান সুয়ারেস। উরুগুয়ের হয়ে ১৪৩ ম্যাচে রেকর্ড ৬৯ গোল তার। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড সম্প্রতি বলেছিলেন, জাতীয় দলে প্রয়োজন হলে তিনি অবসর ভেঙে ফিরবেন। কিন্তু রোববার ঘোষিত দলে জায়গা হলো না তার।

এই দু’জন বাদে নিয়মিতদের প্রায় সবাইকে নিয়েই দল দিয়েছেন বিয়েলসা। রক্ষণভাগ সামলাবেন রোনাল্দ আরাউহো, হোসে মারিয়া হিমেনেস ও মাথিয়াস অলিভেরা।

মাঝমাঠ সামলাবেন ফেদেরিকো ভালভের্দে, রদ্রিগো বেন্তানকুর, মানুয়েল উগার্তে ও নিকোলাস দে লা ক্রুসের মতো খেলোয়াড়রা। আক্রমণভাগের নেতৃত্ব দেবেন দারউইন নুনেস।

আগামী ১৫ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে উরুগুয়ে। ‘এইচ’ গ্রুপে দুইবারের চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ কেপ ভার্দে ও স্পেন।

উরুগুয়ে বিশ্বকাপ ২০২৬ স্কোয়াড

গোলরক্ষক: সের্হিও রোশেৎ (ইন্টারন্যাসিওনাল, ব্রাজিল), ফার্নান্দো মুসলেরা (এস্তুডিয়ান্টেস, আর্জেন্টিনা), সান্তিয়াগো মেলে (মন্টের্রে, মেক্সিকো)

ডিফেন্ডার: রোনাল্ড আরাউহো (বার্সেলোনা, স্পেন), হোসে মারিয়া হিমেনেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ, স্পেন), সান্তিয়াগো বুয়েনো (উলভস, ইংল্যান্ড), সেবাস্তিয়ান ক্যাসেরেস (ক্লাব আমেরিকা, মেক্সিকো), মাথিয়াস অলিভেরা (নাপোলি, ইতালি), জোয়াকিন পিকেরেজ (পালমেইরাস, ব্রাজিল), গিলের্মো বারেলা (ফ্লামেঙ্গো, ব্রাজিল), মাথিয়াস ভিনা (রিভার প্লেট, আর্জেন্টিনা)

মিডফিল্ডার: ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ, স্পেন), রদ্রিগো বেনতানকুর (টটেনহ্যাম, ইংল্যান্ড), ম্যানুয়েল উগার্তে (ম্যানচেস্টার ইউনাইটেড, ইংল্যান্ড), জর্জিয়ান দে আরাস্কায়েতা (ফ্লামেঙ্গো, ব্রাজিল), নিকোলাস দে লা ক্রুজ (ফ্লামেঙ্গো, ব্রাজিল), এমিলিয়ানো মার্টিনেজ (পালমেইরাস, ব্রাজিল), আগুস্তিন কানোব্বিও (ফ্লুমিনেন্সে, ব্রাজিল), ফাকুন্দো পেলিস্ত্রি (পানাথিনাইকোস, গ্রিস), ব্রায়ান রদ্রিগেজ (ক্লাব আমেরিকা, মেক্সিকো), হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া (রিয়াল সল্ট লেক, যুক্তরাষ্ট্র), রদ্রিগো সালাজার (ব্রাগা, পর্তুগাল), ম্যাক্সিমিলিয়ানো আরাউহো (স্পোর্টিং সিপি, পর্তুগাল)

ফরোয়ার্ড: ডারউইন নুনিয়েজ (আল হিলাল, সৌদি আরব), রদ্রিগো আগুইরে (টিগ্রেস, মেক্সিকো), ফেদেরিকো ভিনিয়াস (লিওন, মেক্সিকো)



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews