টোকিও, ১২ সেপ্টেম্বর- সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাপান। একই সঙ্গে ইয়েমেনের ভেতরে ও বাইরে পরিস্থিতি আরও উত্তপ্ত না করার আহ্বানও জানিয়েছে দেশটি।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে বলেছে, হুথিদের ধারাবাহিক সামরিক হামলায় অনেক মানুষ হতাহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। বেসামরিক মানুষ ও স্থাপনায় হামলা এবং জাহাজ চলাচলে বাধা সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ইয়েমেনের স্থিতিশীলতার সঙ্গে পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা সরাসরি জড়িত। তাই ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব আবারও তুলে ধরেছে জাপান।

বিবৃতিতে বলা হয়েছে, বাব আল-মান্দেব প্রণালি দিয়ে অবাধ ও নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করা জ্বালানি নিরাপত্তার দিক থেকে জাপানসহ পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাও সমান জরুরি।

জাপান আরও বলেছে, পরিস্থিতি দ্রুত শান্ত করতে ইয়েমেন ও সৌদি আরবসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে তারা।

এস এম/ ১২ সেপ্টেম্বর ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews