বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন সিরিজের টিকিট বিক্রি শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। মিরপুর ও চট্টগ্রাম দুটি ভেন্যুতেই সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা।
সব টিকিট অনলাইনে পাওয়া যাবে। দর্শকদের gobcbticket.com.bd ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে হবে। বিক্রি শুরু হবে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে।
মিরপুরে ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকা। শহীদ মুশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডসহ ক্লাব হাউস আসন পাওয়া যাবে ৬০০ টাকায়। ইন্টারন্যাশনাল গ্যালারি ও ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের দাম ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড আপার ও লোয়ারের টিকিট পাওয়া যাবে ২৫০০ টাকায়।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেও ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা। শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ প্যাভিলিয়ন এন্ডের টিকিট ২৫০০ টাকা।
সিরিজের সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছে। প্রথম দুটি ওয়ানডে মিরপুরে ১৭ ও ২০ এপ্রিল। তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে ২৩ এপ্রিল। প্রথম দুটি টি-টোয়েন্টি চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল। আর শেষ টি-টোয়েন্টি মিরপুরে ২ মে।