বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা ন্যাশনাল সিটিজেন পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে যোগ দেন তারা। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির নেতারা।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, যোগদানের পর রিফাত রশিদ জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব নেবেন। এছাড়া হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় যুক্ত হচ্ছেন। অন্যদিকে শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হচ্ছেন। অনুষ্ঠানটি ঘিরে সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাড়াও জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করতে যাচ্ছে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য।

আপ বাংলাদেশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও বৃহত্তর স্বার্থে জুলাইয়ের সব শক্তিকে একত্রিত করার লক্ষ্যে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে বাংলামটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews