রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জিল্লু মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি উপজেলার চরঝিকরি গ্রামের জোনায়েত মণ্ডলের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে ভুক্তভোগী ছাত্রী চরঝিকরি মকবুল হোসেন দাখিল মাদরাসায় যাওয়ার পথে চরঝিকরি দক্ষিণপাড়ায় লোকমান হোসেনের বাড়ির পাশের মাঠসংলগ্ন একটি আখক্ষেতের কাছে পৌঁছালে অভিযুক্ত তার পথরোধ করে জোরপূর্বক আখক্ষেতের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে ছাত্রীটি অভিযুক্তের হাতে কামড় দিয়ে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত পালিয়ে যায়।

পরদিন মঙ্গলবার (১৪ জুলাই) সকালে স্থানীয়রা জিল্লু মণ্ডলকে আটক করে পাংশা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে। পরে ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews