পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মাঝে মাংস বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে ছায়াতল বাংলাদেশ। রাজধানী ঢাকার পাশাপাশি বিভিন্ন গ্রামেও এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাবলাপাড়া গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. শরিফুল ইসলাম।

ছায়াতল বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

এদিকে, ছায়াতল বাংলাদেশ নামে সংগঠনটি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ঢাকার মোহাম্মদপুর এলাকায় সংগঠনটির চারটি ক্যাম্পাসে শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা, খাবার, চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

সংগঠনটির অন্যতম উদ্যোগ হলো বিভিন্ন কমিউনিটি হল থেকে উদ্বৃত্ত খাবার সংগ্রহ করে তা স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং পথশিশুদের মাঝে বিতরণ করা। এছাড়া শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।

ছায়াতল বাংলাদেশের পক্ষ থেকে সমাজের সচেতন ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্পোরেট সংস্থাগুলোকে এসব মানবিক উদ্যোগে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews