রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সঙ্গে যুক্ত করে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, মেট্রোরেল চলন্ত অবস্থায় উড়াল রেলপথের কাঠামোর একটি অংশ ধসে পড়ছে। পোস্টে দাবি করা হয়, এটি ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে যাওয়ার দৃশ্য।
ভিডিওটি টিকটক ব্যবহারকারী @mdmohibulla09 নামের একটি অ্যাকাউন্ট থেকে ‘হঠাৎ করে মেট্রোরেল ভেঙে পড়ে একজনের মৃত্যু হলো ফার্মগেট’ ক্যাপশনসহ পোস্ট করা হয়।