অবশেষে ফুরাল ১৫ বছরের অপেক্ষা। ২০১১ সালের পর আবারো দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মঙ্গলবার মিরপুর খেলতে নেমেছে দু’দল।

ইতোমধ্যে হয়েছে টস। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। আগে ব্যাট করবে টাইগাররা। খেলা শুরু বেলা ১১টায়।

শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল‍্যান্ডের বিপক্ষে টানা চারটি ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্ব চ‍্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছে মেহেদী মিরাজের দল।

মিরাজের দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০২২ সালের আগস্টের পর আবারো লাল-সবুজের জার্সিতে ফিরলেন তিনি। তবে একাদশে নেই লেগ স্পিনার রিশাদ হোসেন।

তার বদলে তানভীর ইসলামকে রাখা হয়েছে একাদশে। এছাড়া শেষ সিরিজে দারুণ বল করা শরিফুল ইসলামকেও রাখা হয়নি। ফিরেছেন তাসকিন আহমেদ। বাদ গেছেন সৌম্য সরকারও।

এদিকে চোট ও বিশ্রাম মিলিয়ে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের অনেক খেলোয়াড়ই এই সফরে নেই। এছাড়া সদ্যই পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে এসেছে দলটা। ফলে চাপে আছে সফরকারীরা।

তবুও সেরা শক্তি নিয়েই মাঠে নেমেছে অজিরা। আছেন অভিজ্ঞ ও প্রতিভাবান অনেক ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হলো লিয়াম স্কটের।

বাংলাদেশ একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ

জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews