রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় আজ (১৪ জুলাই) মঙ্গলবার রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

জানা গেছে, সোমবার বিকেলে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। তবে কমিটির গঠনপ্রক্রিয়া নিয়ে মতবিরোধ দেখা দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

বৈঠক শেষে শ্রমিকরা বাস টার্মিনালে ফিরে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। এর পর থেকেই দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

এই বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নির্বাচন পরিচালনা কমিটিতে মালিক সমিতির প্রতিনিধি রাখার প্রস্তাবকে কেন্দ্র করে বৈঠকে আপত্তি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমাধানের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews