যারা যুদ্ধ করে, তাদের মধ্যেই কারও হার হয়, কারও জিত হয়—এটাই স্বাভাবিক। যারা গোলাগুলি করে না, মিসাইল ছোড়ে না; তাদের হারও নেই, জিতও নেই। তবে ইরান যুদ্ধ এক ব্যতিক্রমী যুদ্ধ—এমন এক যুদ্ধ যাতে কারোই কোনো জয় নেই, জয় হওয়ার সম্ভাবনাও নেই। এই যুদ্ধে প্রতিটি দেশই হেরে যাচ্ছে এবং প্রতিটি দেশের প্রত্যেক মানুষেরই হার হচ্ছে।

এই পর্যন্ত সবচেয়ে বেশি হার, যারা যুদ্ধ শুরু করেছিল তাদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন যুদ্ধ শুরু করেছিল, তখন ভাবছিল দুই দিনের ব্যাপার। বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছিলেন, খামেনিকে হত্যা করলেই ইরানিরা সব দলবেঁধে সরকারের বিপক্ষে রাস্তায় নামবে এবং তখন ইরানের শাহের ছেলে ক্রাউন প্রিন্স রেজা পাহলভি গিয়ে সরকার গঠন করবেন। তারা অল্প সময়েই যুদ্ধে জিতে জয় ছিনিয়ে নেবে। কিন্তু হলোটা কী?  

বিখ্যাত কার্টুনিস্ট ইলা ব্যারন গার্ডিয়ান পত্রিকায় ‘সম্রাটের নতুন পোশাক’ শিরোনামে একটি কার্টুন এঁকেছেন। সেখানে ট্রামকে উলঙ্গ অবস্থায় একটা মিসাইল দিয়ে লজ্জা ঢেকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে, আর সামনে নেতানিয়াহু তাঁকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এই একটা কার্টুন অনেক ঘটনা প্রকাশ করেছে, যা সম্ভবত এক হাজার শব্দেও প্রকাশ করা যেত না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews