বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের। সোজাসাপটা কথা বলে বরাবরই আলোচনায় থাকা এই নির্মাতার নাম এবার জড়িয়েছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথিতে। সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ প্রায় ৩০ লাখ নথির একটি বিশাল ফাইল প্রকাশ করেছে, যেখানে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছে এই ভারতীয় পরিচালকের নাম।

গত ৩০ জানুয়ারি প্রকাশিত ওই নতুন ফাইলগুলোতে উঠে এসেছে ইলন মাস্ক ও বিল গেটসের মতো হেভিওয়েট ব্যক্তিদের নাম। সেই তালিকায় নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা প্রখ্যাত চিত্রপরিচালক মীরা নায়ারের নামও পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি চমক সৃষ্টি করেছে অনুরাগ কাশ্যপের উপস্থিতি। প্রকাশিত ইমেলে তাকে ‘বলিউড গাই’ হিসেবে সম্বোধন করা হয়েছে।

নথিতে থাকা ইমেলগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এপস্টিনের কিউবা সফরসহ বিভিন্ন স্থানে ভ্রমণের পরিকল্পনার আলাপচারিতায় অনুরাগের নাম উল্লেখ রয়েছে। মূলত বৌদ্ধধর্ম, প্রযুক্তি এবং চিকিৎসা বিষয়ক একটি কর্মশালায় প্রত্যাশিত অংশগ্রহণকারীদের তালিকায় তার নাম রাখা হয়েছিল।তবে নথিতে নাম থাকা মানেই যে অনুরাগ কাশ্যপ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কিংবা সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়েছিলেন, তার কোনো অকাট্য প্রমাণ এখনো মেলেনি। এমনকি এপস্টিনের সঙ্গে অনুরাগের সরাসরি কোনো সাক্ষাতের তথ্যও এখন পর্যন্ত ধোঁয়াশাচ্ছন্ন।

আন্তর্জাতিক এই নথিতে বলিউডের প্রভাবশালী নির্মাতার নাম আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে মিশ্র প্রতিক্রিয়া। অনুরাগের একনিষ্ঠ ভক্তরা একে ষড়যন্ত্র হিসেবে দেখলেও, সমালোচকরা বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন না। এখন পর্যন্ত এই বিতর্ক নিয়ে অনুরাগ কাশ্যপ নিজে সরাসরি কোনো মন্তব্য করেননি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews