প্রথম আলো :

প্রথমে অনলাইনে আবেদন করি, সেখানে ১৫-২০টা প্রশ্ন ছিল। ৩০ সেকেন্ডের একটা খাবারের ভিডিও-ও বানাতে হয়েছিল। ভিডিওটি বানাতে আমার মেয়ে আমাকে সাহায্য করেছিল। ‎প্রথম পর্যায়ে ২০ থেকে ৩০ হাজার মানুষ আবেদন করে। সেখান থেকে ২ হাজারের মতো মানুষকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়।

এরপর অনলাইন ইন্টারভিউ, স্টুডিওতে গিয়ে রান্না করাসহ আরও কয়েকটি ধাপ পেরোতে হয়েছে। শেষ পর্যন্ত ২০০ জনের মধ্য থেকে ৪৮ জনকে নির্বাচিত করা হয়। ‎‎শুরুর সময় ভাবতাম, একটা এপিসোড পার হতে পারলেই আমি খুশি।

এরপর এক এক রাউন্ড পার করতে থাকলাম। নকআউট রাউন্ডে একটি বিখ্যাত রেস্তোরাঁয় রান্না করার অভিজ্ঞতা হয়। সেমিফাইনালে আমাদের ১০০ জনের জন্য রান্না করতে হয়েছিল। সেই পর্যন্ত যেতে পেরেই আমি নিজের ওপর খুব গর্বিত ছিলাম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews