দেশে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো লিজের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালুর পরিকল্পনা সরকার নিয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি জানান, ইতোমধ্যে ১৪টি পাটকল লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে এসব লিজপ্রাপ্ত পাটকলে প্রায় ৭ হাজার ৫০০ শ্রমিক কর্মরত এবং প্রতিদিন প্রায় ১২০ মেট্রিক টন পাটপণ্য উৎপাদন হচ্ছে। আরও ছয়টি পাটকল লিজ দেওয়ার প্রক্রিয়া চলমান। গতকাল সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে এ-সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন নরসিংদী-৫ আসনের সরকারি দলের সদস্য মো. আশরাফ উদ্দিন। জবাবে মন্ত্রী আরও জানান, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) অধীন নরসিংদী জেলার তিনটি পাটকল এ উদ্যোগের আওতায় আনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জুট মিলস লিমিটেড এবং ইউএমসি জুট মিলস লিমিটেড। এ দুটি পাটকল ইতোমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়া হয়েছে। একই প্রশ্নের জবাবে পাটমন্ত্রী বলেন, বাংলাদেশ জুট মিলস লিমিটেডে প্রতিদিন প্রায় ৪০ মেট্রিক টন পাটপণ্য উৎপাদন হচ্ছে, আর ইউএমসি জুট মিলস লিমিটেডে সোয়েটার উৎপাদন করা হচ্ছে। এ দুটি পাটকলে বর্তমানে প্রায় ৩ হাজার ৬০০ শ্রমিক কাজ করছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews