ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন আশা প্রকাশ করেছেন যে খামেনি তার পিতা আয়াতুল্লাহ আলি খামেনির পথ অনুসরণ করে সম্মানের সঙ্গে দেশকে নেতৃত্ব দেবেন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, পুতিন বিশ্বাস করেন যে নতুন সর্বোচ্চ নেতা কঠিন সময়েও ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন। তিনি বলেন, আমি নিশ্চিত যে আপনি আপনার পিতার কাজ সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরীক্ষার মুখেও ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মস্কো ভবিষ্যতেও ইরানের পাশে থাকবে। তিনি তেহরানের প্রতি রাশিয়ার অবিচল সমর্থন এবং ইরানি জনগণের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করেন।
সূত্র: আল জাজিরা।