সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১১টার দিকে র্যাব-১২ সদস্যরা সলঙ্গা থানায় মাদকবিরোধী অভিযানকালে একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করেন।
এসময় মাদক ব্যবসায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের উত্তরগোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে মো. দুলাল হোসেন গ্রেফতার করা হয়। সহকারী পুলিশ সুপার ও র্যাব-১২ ভারপ্রাপ্ত কমান্ডার মো. উসমান গনি সোমবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় হাটিকুমরুলে ঢাকা-বগুড়া মহাসড়কের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে ৯৬০ পিস বুপ্রেরনফিক ইনজেকশনসহ দুলালকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়রে করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম