শুধু সরকার বা কারা কর্তৃপক্ষের কাছেই আবেদন জানিয়ে থামেননি মঈন। নিজের সতীর্থ ও পাকিস্তানের সাবেক-বর্তমান ক্রিকেটারদেরও ইমরানের পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি, ‘আমি অন্য ক্রিকেটারদেরও তাঁর পক্ষে কথা বলতে এবং সমর্থনের আওয়াজ তুলতে অনুরোধ করছি।’

ইমরানের নেতৃত্বে ১৯৯২ সালে পাকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল। সেই দলে থাকা মঈন সাবেক অধিনায়কের কাছে নিজের প্রজন্মের ক্রিকেটারদের ঋণের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন, ‘পাকিস্তান ক্রিকেটে ইমরান খানের অবদান অনেক। আমরা যারা তাঁর সময়ে খেলেছি, তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি পাকিস্তান ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন।’

মঈনের আগে জাভেদ মিয়াঁদাদও ইমরানের কারাবন্দিত্ব ও স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন। পাকিস্তানের সাবেক কোনো প্রভাবশালী ক্রিকেটার হিসেবে মিয়াঁদাদই প্রথম সরাসরি ইমরানের কারামুক্তির দাবি জানান। তাঁর পরই মুখ খুললেন ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য মঈন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews