বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া। একটি সীমান্তবর্তী শান্ত-শিষ্ট, শান্তিপূর্ণ এলাকা। শীত মৌসুমে যা হয়ে ওঠে পর্যটকদের প্রাণকেন্দ্র। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিভিন্নভাবে পিছিয়ে আছে উন্নয়নের দিক থেকে। বিশেষ করে, তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধাগামী মেইন রোডের বেহাল অবস্থা। রাস্তার ধার ঘেঁষে বালুর বড় বড় স্তূপ করে রাখা হয়েছে। যা নিয়ে অনেকবার কথা উঠলেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। এই স্তূপগুলো থেকে বালু ছড়িয়ে পড়ছে রাস্তায়। ফলে এই রোডে অহরহ দুর্ঘটনা তো লেগেই আছে, এ ছাড়াও বড় সমস্যা হচ্ছে বাইক বা সাইকেল যাত্রীদের পিছলে পড়ার ঝুঁকি। যানবাহন চলাচলের সময় বালু উড়ে এসে যাত্রীদের চোখে-মুখে পড়ে। ফলে চালকরাও এই সমস্যায় পড়েন। যদি একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বালুর স্তূপগুলো রাখা হয়, তবে এই সমস্যা অনেকাংশেই লাঘব হবে। পাশাপাশি স্থায়ীভাবে একটি সমাধানে পদক্ষেপ নেয়া জরুরি। তাই এই সমস্যা সমাধানে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মুয়াজ আল মাসউদ
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews