দক্ষিণ লেবাননে গত সোমবার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার ঘটনাকে সর্বোচ্চ কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। ওই হামলায় দুই বাংলাদেশী নাগরিকের মর্মান্তিক মৃত্যু ঘটে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। এতে বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
সেখানে বলা হচ্ছে, দক্ষিণ লেবাননে গতকাল সোমবার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার ঘটনাকে সর্বোচ্চ কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। ওই হামলায় দুই বাংলাদেশী নাগরিকের মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরার সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনির মো. নাহিদুল ইসলাম নাহিদ। বাংলাদেশ সরকার নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করছে।


প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। দূতাবাস নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
বার্তার শেষাংশে বলা হয়েছে, বাংলাদেশ আবারো এ অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক নাগরিকদের প্রাণহানির বিষয়ে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করছে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews