১. জরুরি টাকা আটকে যাওয়া
আপৎকালীন তহবিল বা চিকিৎসার জন্য লাগতে পারে, এমন টাকা ৩–৫ বছরের জন্য আটকে যায়। টাকার প্রয়োজনে মেয়াদ শেষের আগেই ভেঙে ফেললে মুনাফা অনেক কমে যায়। তাই সঞ্চয়পত্র কেনার আগে ভাবুন। যদি কয়েক মাসের মধ্যে টাকা লাগতে পারে—এমন ভাবনা থাকে, তাহলে সঞ্চয়পত্র না কেনাই ভালো।
২. বিনিয়োগের স্তর না বোঝা
সঞ্চয়পত্রে বিনিয়োগ সাড়ে সাত লাখ টাকার বেশি হলে মুনাফার হার ধাপে ধাপে কমে যায়। তাই বিনিয়োগের টাকার পরিমাণ বেশি হলে এক নামে না রেখে পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে রাখাই বুদ্ধিমানের কাজ। এ ক্ষেত্রে করের ঝামেলা এড়াতে স্ত্রী–সন্তান, মা–বাবা, ভাই–বোনের নামে সঞ্চয়পত্র কেনাই ভালো। কারণ, তাঁদের উপহার হিসেবে অর্থ দিতে পারবেন। করের ঝামেলা নেই।