জানা যায়, রিহ্যাবের বর্তমান পর্ষদ তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নির্বাচনের উদ্যোগ নেয়। সে অনুযায়ী গত বছর তফসিল ঘোষণা করা হয়। ভোট হওয়ার কথা ছিল ১৭ ফেব্রুয়ারি। পরে জাতীয় সংসদ নির্বাচনের কারণে ভোট প্রায় দুই মাস পিছিয়ে যায়।

এবারও আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার ও সভাপতি প্রার্থী হয়েছেন রিহ্যাবের বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান। ছয় সহসভাপতি পদে তাঁদের প্রার্থীরা হলেন লিয়াকত আলী ভূঁইয়া, মোহাম্মদ আক্তার বিশ্বাস, মো. জাহাঙ্গীর আলম, মো. মহসিন মিয়া, শেখ মো. শোয়েব উদ্দীন ও মোহাম্মদ মোরশেদুল হাসান। এই প্যানেলের পরিচালক পদে তরুণ ব্যবসায়ীদের পাশাপাশি দুজন নারী আবাসন ব্যবসায়ীও রয়েছেন।

জানতে চাইলে মো. ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘রিহ্যাবে আমরা নির্বাচনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছি। এমনকি ওয়াদা অনুযায়ী সময়মতো নির্বাচন দিয়েছি। নির্বাচনে জয়ী হলে ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখব। গত দুই বছরে আমরা ড্যাপ সংশোধন করার পাশাপাশি সরকারের কাছ থেকে ইজারা নেওয়া জমি অনুমোদন ছাড়াই নামজারির সুবিধা আদায় করেছি। এ ছাড়া গৃহঋণ দুই কোটি থেকে চার কোটি টাকায় উন্নীত হয়েছে। ড্যাপ সংশোধন হলেও কিছু ত্রুটিবিচ্যুতি রয়েছে। সেগুলো সংশোধনের জন্য আমরা চেষ্টা করব।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews