আসন্ন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রে ব্যবহারযোগ্য সায়েন্টিফিক ক্যালকুলেটরের নতুন তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনায় আট ধরনের নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) বোর্ডের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে শিক্ষার্থীরা শুধু অনুমোদিত নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে এর বাইরে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও সুযোগ থাকবে। 

একই সঙ্গে পরীক্ষার্থীদের ডিজিটাল ঘড়ির বদলে কাঁটাযুক্ত সাধারণ হাতঘড়ি ব্যবহারের অনুমতি দিয়েছে বোর্ড।

ঢাকা বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় যে আটটি মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো হলো— এফএক্স-৮২এমএস (FX-82MS), এফএক্স-১০০এমএস (FX-100MS), এফএক্স-৫৭০এমএস (FX-570MS), এফএক্স-৯৯১এমএস (FX-991MS), এফএক্স-৯৯১ইএস (FX-991ES), এফএক্স-৯৯১ইএক্স (FX-991EX), এফএক্স-৯৯১ইএস প্লাস (FX-991ES Plus) এবং এফএক্স-৯৯১সিডব্লিউ (FX-991CW)।

এর আগে গত বছর পরীক্ষার্থীদের জন্য মোট সাতটি মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমোদন ছিল। পুরোনো তালিকার সেই মডেলগুলোর সঙ্গে এবার নতুন করে ‘এফএক্স-৯৯১সিডব্লিউ’ মডেলটি যুক্ত করে হালনাগাদ এই নির্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews