দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল চারদিনের ম্যাচের প্রথম দিন বল হাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা।

প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৩৭২ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করতে পেরেছে সফরকারী বোলাররা।

গতরাতে পচেফস্ট্রুমে টস জিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানায় বাংলাদেশ ‘এ’ দল। ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে উইকেট এনে দেন পেসার মুশফিক হাসান। ৪ রানে মুশফিকের শিকার হন ওপেনার শেপাং দিথোলে।

দ্বিতীয় উইকেটে ১৫১ রান যোগ করেন আরেক ওপেনার লেসগো সেনেকওয়ানে ও জুবায়ের হামজা। ১০ চার ও ১ ছক্কায় ৬৮ রান করা হামজাকে থামিয়ে জুটি ভাঙেন পেসার রেজাউর রহমান।

চার নম্বরে নেমে স্পিনার হাসান মুরাদের শিকার হয়ে ব্যক্তিগত ৪ রানে থামেন প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করা অধিনায়ক মার্কেস অ্যাকারম্যান।

সেঞ্চুরির পূর্ণ করে বাংলাদেশ স্পিনার নাইম হাসানের বলে আউট হন সেনেকওয়ানে। ১৩ চার ও ১ ছক্কায় ১১১ রান করেন তিনি।

দলীয় ১৯০ রানে সেনেকওয়ানে ফেরার পর গাভিন কাপলানের সাথে অবিচ্ছিন্ন ১৮২ রানের জুটিতে দিনের খেলা শেষ করেন প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরির ইনিংস খেলা সিনেথেম্বা কেশিলে।

কাপলান ৭২ ও কেশিলে ১১১ রানে অপরাজিত আছেন। ১৪৫ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কা মারেন কেশিলে।

বল হাতে বাংলাদেশের মুশফিক-রেজাউর-মুরাদ ও নাইম ১টি করে উইকেট নেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews