ডেইলি সিলেট ডেস্ক ::

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত ১৮ বছর বয়স পূর্ণ করেছেন—এমন ব্যক্তিদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নেওয়া হবে। এ জন্য ফরম-৬–এর মাধ্যমে দাবি, ফরম-৭–এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮–এর মাধ্যমে সংশোধনের আবেদন করা যাবে।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। আবেদনের সিদ্ধান্তগুলো ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযোজনের পর আজ ৩১ আগস্ট হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আগামী সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় ইসি। এ ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews