সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১০টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।

বৃহস্পতিবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে ঐক্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ ছয়জন জয়ী হন। তবে হেরে গেছেন সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো আলোচিত অনেকে।

বিডি প্রতিদিন/জুনাইদ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews