দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে গিয়ে শনিবার হামলার শিকার হন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জী। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেকের ওপর হামলার পরে অভিযুক্তদের চিহ্নিত করতে রাতভর অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলার সদস্যরা। সেই হামলার সাথে যুক্ত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যম সহ বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে তাদেরকে শনাক্তকরণ করা হয় বলে জানা গেছে। 

এদিকে সোনারপুরের ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে অভিষেক ব্যানার্জীর। অভিষেককে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেবে রাজ্য সরকার। আগের তৃণমূল কংগ্রেসের শাসনামলে জেড প্লাস নিরাপত্তা পেতেন অভিষেক। কিন্তু সরকার বদলের পরই সম্প্রতি অভিষেকের সেই নিরাপত্তা কমানো হয়, মাত্র দুই জন নিরাপত্তা রক্ষী দেওয়া হয় তাকে। এমনকি গতকালও সোনারপুরে দুই জন নিরাপত্তার রক্ষী সাথে ছিলেন তার সাথে। কিন্তু শনিবার সোনারপুরে হামলার ঘটনার পরেই অভিষেকের নিরাপত্তা বাড়ানো হল। সেক্ষেত্রে ৩ জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী পাবেন অভিষেক। রাজ্য পুলিশ প্রশাসন সূত্রে এমনটাই খবর। 

গতকালের ঘটনার পর রাতেই অভিষেকের ফুপু সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছিলেন, আজকে যেভাবে ওর উপরে পাথর ছোঁড়া হয়েছিল ওর মৃত্যু পর্যন্ত হতে পারতো, স্থানীয় ছেলেরা যদি হেলমেট না দিত।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews