তৃতীয় ম্যাচে বড় হারের লজ্জার পর আজ চতুর্থ ম্যাচেও ইংল্যান্ডের কাছে পাত্তা পেল না ভারত। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা ইংলিশদের কাছে রীতিমত নাস্তানাবুদ হয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হারল।

ব্রিস্টলে বৃহস্পতিবার চতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জয় ৯ উইকেটে।পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেল ৩-০ ব্যবধানে। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।

এই প্রথম ভারতের বিপক্ষে দুই বা এর বেশি ম্যাচের কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড। এমন আগের ছয়টি সিরিজের মধ্যে ভারত জিতেছিল পাঁচটিতে, অন্যটি ড্র হয়েছিল।

ট্রেন্ট ব্রিজে ৭৬ রানে গুটিয়ে যাওয়া ভারত এবার ২০ ওভারে করে ১৫৮ রান। অধিনায়ক হ্যারি ব্রুক ও ফিল সল্টের পঞ্চাশ ছোঁয়া ইনিংস ও ৭০ বলে অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটিতে ৩৭ বল হাতে রেখেই জিতে যায় ইংল্যান্ড।

আট চার ও চার ছক্কায় ৩৫ বলে ৭৯ রানের ইনিংস খেলে ম্যান অব দা ম্যাচ ব্রুক। ৯ চার ও এক ছক্কায় ৪২ বলে ৫৯ রান করেন ওপেনার সল্ট।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews