একসময়কার প্রসিদ্ধ শিক্ষানগরী কুমিল্লা শহর দিন দিন ছিনতাইকারী, ডাকাত ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অনিরাপদ হয়ে উঠছে। সন্ধ্যা নামলেই শাসনগাছা, কান্দিরপাড়, ধর্মপুর, টমছমব্রিজ, চকবাজার, রাণীর বাজার ও পদুয়ার বাজারসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিশেষ করে, বিভিন্ন জেলা থেকে পড়াশোনার জন্য কুমিল্লায় আসা শিক্ষার্থীদের কাছে এই শহর ক্রমেই আতঙ্কের কারণ হয়ে উঠছে। একটি শিক্ষানগরীতে এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দ্রুত বাড়াতে হবে। অন্যথায় সাধারণ মানুষের জন্য কুমিল্লা শহর ক্রমেই বসবাস ও চলাচলের অনুপযোগী হয়ে উঠবে।
মো. নাঈম খাঁন
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews