মধ্যপ্রাচ্যে চলমান তীব্র ভূরাজনৈতিক উত্তেজনা ও চলমান আঞ্চলিক সংকটের মধ্যেই হঠাৎ ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ও ডিফেন্স ফোর্সেস প্রধান (সিডিএফ) ফিল্ড মার্শাল অসীম মুনির।

সোমবার (২৪ আগস্ট) তাঁর এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সফরে তেহরান পৌঁছানোর কথা রয়েছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন রোববার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বরাত দিয়ে এই সফরসূচি নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই অসীম মুনিরের এই সফর। সফরকালে তিনি ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হবেন।

এই সফরের আনুষ্ঠানিক ঘোষণার ঠিক আগেই রোববার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে ফোনে কথা বলেন সেনাপ্রধান অসীম মুনির। ইরান সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এর এক বার্তায় জানানো হয়, ফোনালাপে দুই নেতা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং এই অঞ্চলে স্থায়ী শান্তি, স্থায়িত্ব ও নিরাপত্তা প্রতিষ্ঠার কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews