পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজে ঘেরা আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে ফেনীর সোনাগাজীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ।

বুধবার সোনাগাজী উপজেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের আর এম হাট কে উচ্চ বিদ্যালয় ও আর এম হাট কে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. তাজ উদ্দিন, আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আর এম হাট কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না রাণী রায়, স্থানীয় সমাজসেবক মোকাররম আলী চৌধুরী সাহাদ, বখতেয়ার মালেক চৌধুরী, আলী আহমেদ, শেখ কামাল এবং একরামুল হক সবুজ, শিক্ষক নজরুল ইসলাম তুষার।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সোনাগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈন, সহ-সভাপতি হাবিবুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ সাব্বির, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. উল্যাহ রাকিব, ইভেন্ট সম্পাদক ইস্রাফিল আল মাহমুদ, নির্বাহী সদস্য জিয়া উদ্দিন রিদয়, মাহমুদুল হাসান রিফাত, রাকিব চাকলাদার, কায়েস মাহমুদ, সাইফুল ইসলাম ও মোজাম্মেল হোসেনসহ শুভসংঘের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে পরিবেশগত নানা সংকট দেখা দিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং মানুষের খাদ্য, অক্সিজেন ও অর্থনৈতিক চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।

বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈন জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ রক্ষায় সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বিডি-প্রতিদিন/টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews