ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে খেলাধুলাকে পুরোপুরি রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মতিঝিলের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবসময় চেয়েছি ক্রীড়াঙ্গনে কোনো রাজনীতি থাকবে না। রাজনীতির কারণে যখন কোনো মেধাবী ক্রীড়াবিদ জাতীয় দল থেকে বাদ পড়ে, তখন তা অত্যন্ত কষ্টদায়ক হয়।’ এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে তিনি সংগঠক ও খেলোয়াড়দের প্রতি বিশেষ আহ্বান জানান। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় দলের সাবেক ফুটবল অধিনায়ক মো. আমিনুল হককে উদ্দেশ করে তিনি বলেন, ‘একজন যোগ্য ও বরেণ্য ফুটবলার হিসেবে আপনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশা করি। প্রধানমন্ত্রী তারেক রহমানও চান ক্রীড়াঙ্গন যেন নিজস্ব মহিমায় বিকশিত হয়।’ এ ছাড়া নিজের ফুটবল প্রেমের কথা স্মরণ করে মহাসচিব বলেন, ‘আবাহনী-মোহামেডান লড়াই আমাদের প্যাশন। সুযোগ পেলে আমি আবারও গ্যালারিতে বসে সেই উত্তেজনা উপভোগ করতে চাই।’ ক্রীড়াঙ্গনে সুস্থ ধারা ফেরাতে বর্তমান সরকারের সদিচ্ছার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews