সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার স্কুলশিক্ষার্থী ছেলে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন তিনি।

নিহত জুনেল আহমদ দক্ষিণ সুরমার গোপশহর এলাকার বাসিন্দা এবং নগরীর কাজী ম্যানশন মার্কেটের ব্যবস্থাপক ছিলেন।

সিলেট মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলাল জানান, জুনেলের ছেলে তেলিবাজার এলাকার একটি স্কুলে পড়ে। দুপুরে তিনি মোটরসাইকেলে করে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনেল মারা যায়। তার ছেলে আহত হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো: আশরাফুজ্জামান জানান, ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় তাঁতীদল নেতা নিহত হয়েছেন।

তিনি আরো জানান, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে লাশ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews