এর আগে গত মে মাসে একজন নারী ও এক নাবালিকার যৌন ছবি ধারণ এবং সম্মতি ছাড়াই তা ছড়ানোর অভিযোগে গ্রান ক্যানারিয়ার হাইকোর্ট অব জাস্টিস আসেনসিওকে অভিযুক্ত করেছিল। তবে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসেনসিওর বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগটি শুধুমাত্র আপত্তিকর ভিডিও ছড়ানোর সাথে সম্পর্কিত; কারণ প্রমাণে দেখা গেছে যে ভিডিওগুলো ধারণ করার সাথে মাদ্রিদের এই ডিফেন্ডার জড়িত ছিলেন না।