বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থান, জাতির আত্মপরিচয়ের বিপ্লবী পথ পরিক্রমায় যার কবিতা মুক্তিকামী গণমানুষকে প্রেরণা জুগিয়ে সাহিত্যকে সমৃদ্ধ করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ। আজ রোববার দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার এ কবির ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

বাংলা ভাষার প্রধানতম এ কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন সামাজিক, সাহিত্যিক সংগঠন নানা প্রোগ্রামের উদ্যোগ নিয়েছে।

আল মাহমুদ কেন্দ্রিক সংগঠন ‘কালের কলস’-এর সম্পাদক আবিদ আজম জানিয়েছেন, কবির মৃত্যুবার্ষিকীর আজকের দিনে বাংলা একাডেমি আল মাহমুদ কর্নারে বিকেল ৪টায় স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিল্প-সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্ত-অনুরাগীরা এতে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের ওপর আলোচনা ছাড়াও আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করা হবে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews