পানি সম্পদ মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম আহ্বায়ক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সৌদি আরব, তুরস্ক ও চীন থেকে প্রাপ্ত যাকাতের অর্থ ব্যবহার করে গোপন সংগঠন পরিচালনা করা হচ্ছে। জনগণের কাছে এর জবাব দিতে হবে।
লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ‘মানব কল্যাণ’ নামের একটি সংগঠনের উদ্যোগে মাদক ও সন্ত্রাস নির্মূলে মতবিনিময় সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, জামায়াত খেজুর বিতরণ নিয়ে বিএনপির কাছে হিসাব চাইছে। ওই খেজুর প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে। বিএনপি কোনো খেজুর সরাসরি নেয়নি।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল্লাহ এবং সঞ্চালনা করেন হারুনুর রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য; খায়ের এজাজ মাসুদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী; মাইন উদ্দিন পাঠান ও লনি গোপাল ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল