রাজধানীর শাহজালাল বিমানবন্দর এলাকার একটি ছয়তলা ভবনের পাঁচতলায় রেস্টুরেন্টে গতকাল বুধবার অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে জানা যায়নি। এতে কেউ হতাহত হয়নি। তবে স্পর্শকাতর এলাকায় আগুন লাগায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, রাজধানীর উত্তরা এলাকার বিমানবন্দরের পাশে একটি ছয়তলা ভবনের পাঁচতলায় রেস্টুরেন্টে দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগে। উত্তরা এবং বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।