নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ঘরের মাঠে রান তাড়ায় নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।

সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রান তাড়ায় নতুন রেকর্ডের জন্ম দেয় বাংলাদেশ।

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২ ওভার বাকি থাকতে ৪ উইকেটে ১৮৩ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ল টাইগাররা।

ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়ায় বাংলাদেশের আগের রেকর্ড ছিল ২০২৫ সালে চট্টগ্রামে মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের ছুঁড়ে দেয়া ১৭১ রান টার্গেটে খেলতে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান তুলে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে দেশ-বিদেশ মিলিয়ে রান তাড়ায় বাংলাদেশের জয়ের রেকর্ড ২১৫ রানের। ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার ৬ উইকেটে ২১৪ রানের জবাবে ২ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews