সুমাত্রা দ্বীপের তেম্বিলাহান শহরে গত দুই সপ্তাহে এক পাগলা বানরের তা-বে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। এটি প্রধানত শিশু ও বয়স্কদের কামড় ও আঁচড় দিয়ে আক্রমণ করে এবং একজন দুইবার আক্রান্ত হন ।
আতঙ্ক ছড়িয়ে পড়ায় প্রায় ৪০টি স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। শত শত শিক্ষার্থী তিন দিন অনলাইনে ক্লাস করে। আজ সোমবার পরিস্থিতি স্বাভাবিক মনে হলে স্কুল খোলার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার একটি পাতা ফাঁদে আটক হয় বানরটি। এটি দেখতে অস্থির থাকলেও জীবিত রয়েছে । বানরটিকে রক্তপরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য রাজধানী পেকানবারুতে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, বানরটি দলবদ্ধভাবে ঘুরতে পারে, তাই অন্য বানরের আক্রমণের আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। সূত্র : জে এন।