সোনারগাঁ উপজেলার লাঙ্গলবন্দ ব্রিজ সংলগ্ন মিরেরচর এলাকায় সরকারি খাল জোরপূর্বক দখল ও ভরাটের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান।

অভিযোগ ওঠে, কনকর্ড রিভারভিউ ফ্যাক্টরি লিমিটেড-এর লোকজন সরকারি খালে বালি ফেলে ভরাট করছিলেন। স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমানকে জানান। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেন। একই সঙ্গে খাল থেকে ফেলা বালি অপসারণের নির্দেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, সরকারি খাল ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি-প্রতিদিন/সুজন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews