ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা শত্রুর হিসাব-নিকাশ ও কল্পনার বাইরে নতুন ধরনের সামরিক সাফল্য এবং ‘সারপ্রাইজ’ বা চমক প্রদর্শনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বুধবার (২২ এপ্রিল) নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এই শক্তিশালী হুঁশিয়ারি দেয় বাহিনীটি।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসি এখন একটি অপরাজেয় জনশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। যেকোনো আগ্রাসী এবং অবিশ্বস্ত শত্রুর বিরুদ্ধে রণক্ষেত্রে নতুন ধরনের সক্ষমতা প্রদর্শনের জন্য তারা মুখিয়ে আছে। এতে আরও উল্লেখ করা হয় যে, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে ইসরায়েল ও মার্কিন বাহিনী ইতিমধ্যে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তাদের সামরিক শক্তি দুর্বল হয়ে গেছে।

বর্তমানে যুদ্ধক্ষেত্রে সাময়িক নীরবতা বা তথাকথিত যুদ্ধবিরতির পরিবেশ চললেও, আইআরজিসি শত্রু পক্ষকে কড়া নজরদারিতে রেখেছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, আলোচনার টেবিলে বা মাঠপর্যায়ে শত্রুর যেকোনো ভুল পদক্ষেপের তাৎক্ষণিক এবং ক্রাসিং (পিষে ফেলা) জবাব দেওয়া হবে।

ইরানের সশস্ত্র বাহিনীর এই বিশেষ শাখাটি দাবি করেছে, তাদের নিখুঁত হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি বাহিনীর প্রধান সামরিক অবকাঠামোগুলো ইতিমধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকোনো নতুন উস্কানি দিলে শত্রুর অবশিষ্ট সম্পদগুলোর ওপর এমনভাবে আঘাত হানা হবে যা তাদের চিন্তারও বাইরে।

আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং শত্রুর দম্ভ চূর্ণ করতে তারা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews