ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ওটিটি প্ল্যাটফর্মে অভিষেককে তাঁর ক্যারিয়ারের অন্যতম মোড় বলা যায়। সম্প্রতি মুক্তি পাওয়া ‘চক্র টু’ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ও দর্শক প্রতিক্রিয়ায় বেশ উচ্ছ্বসিত এই তারকা। সিরিজটির সাফল্য উদ্যাপন করতে চ্যানেল আই প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তৌসিফ মাহবুব বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। সেই হিসেবে মুক্তির আগে ভিতরে ভিতরে কিছুটা নার্ভাস ছিলাম। এক রকমভাবে বলতে গেলে পুলসিরাত পার হয়েছি।’ কেবল দেশেই নয়, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও ‘চক্র টু’ সাড়া ফেলেছে।